

Bangla Lit Fest 2027 | বাংলা সাহিত্য উৎসব ২০২৭
বাংলা সাহিত্য উৎসব ২০২৭ — উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ বাংলা সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজন, অনুষ্ঠিত হবে ২৮–২৯ মে ২০২৭, ওয়াশিংটন ডিসি মহানগর এলাকায়। KabitarShathe.com–এর আয়োজনে এবং কবিতা দিলাওয়ারের নেতৃত্বে পরিচালিত এই দুই দিনের উৎসবে থাকছে সাহিত্য আলোচনা ও সেমিনার, কবিতা পাঠ ও আবৃত্তি, বইমেলা, প্যানেল আলোচনা, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের সৃজনশীল কার্যক্রম এবং বাংলাদেশি শিল্প, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী। ২০২৫ ও ২০২৬ সালের সাফল্যের ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দুই হাজারেরও বেশি বাংলা ভাষাভাষীর উপস্থিতি প্রত্যাশিত। লেখক, কবি, শিল্পী, প্রকাশক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মিলনমেলায় প্রজন্ম ও সংস্কৃতির এই সেতুবন্ধনে আপনাকে স্বাগতম।